ঝিনাইদহে ডাক্তার-স্বাস্থ্য কর্মীসহ আরও ৭ জন করোনা মুক্ত

আপডেট : ১৮ মে ২০২০, ১৩:৫২

ঝিনাইদহে এক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ আরও ৭ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে।  তারা সকলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের তাদের হাতে উপহার সামগ্রী ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন ও অন্যরা।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, গতকাল ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে  চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ ১৫ জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়।  ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত ৪৩ জনের করোনা সনাক্ত হয়েছে।  বাকি ২১ জন চিকিৎসাধীন আছে।

ইত্তেফাক/এমআরএম