তারাগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ 

আপডেট : ১৮ মে ২০২০, ১৮:৩১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় শ্রমিক সংকটের কারণে এক কৃষকের প্রায় এক বিঘা জমির ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার (১৮ মে) সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত ঘনিরামপুর আদর্শপাড়া গ্রামের কৃষক মো. নাফিউল ইসলামের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল ইসলাম সানা ও সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান আশিকসহ ছাত্রলীগের প্রায় ১৮-২০ জন নেতা-কর্মী ধান কাটায় অংশ নেন।

আরো পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ, গাড়ির দীর্ঘ সারি

ছাত্রলীগের সভাপতি সানা ও সাধারণ সম্পাদক আশিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বোরো ধান কাটতে ছাত্রলীগ লীগ এ কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটির মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

ইত্তেফাক/এএএম