জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় প্রায় ৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্তমানবতার সেবায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসীর নিজস্ব অর্থায়নে দেয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম।
চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসীর নেতৃত্বে ইউনিয়নের সকল মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ভ্যানে করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ঈদ উপহার সামগ্রী অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন।
দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলিউল্লাহ খালাসী বলেন, চীফ হুইপের নির্দেশে করোনার শুরু থেকেই আমার ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে খাবার সহায়তা দিয়ে যাচ্ছি। আজ আমার নিজস্ব অর্থায়নে আরও প্রায় ৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্তমানবতার সেবায় ঈদ উপহার সামগ্রী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সহায়তায় বিতরণ করা হয়েছে। পরে আমি সকল ওয়ার্ডের মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ঈদ উপহার সামগ্রী অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দিয়েছি এবং ইউনিয়ন পরিষদে ফেরার পথে ভ্যানচালক, অটোচালক, সাইকেল ও ভ্যান গ্যারেজের দোকানসহ কিছু ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে কিছু নগদ টাকা তুলে দেই।
ইত্তেফাক/আরএ
