গঙ্গাচড়ায় মারজিনা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

আপডেট : ১৮ মে ২০২০, ২০:০০

করোনা পরিস্থিতি মোকাবেলা ও ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার রংপুরের গঙ্গাচড়ায়  ৮ ’শ গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে মারজিনা ফাউন্ডেশন। লন্ডন প্রবাসী মনজুম আলী মঞ্জু ও মাহমুদুল ইসলামের সহযোগিতায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, হাফ লিটার তেল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম সেমাই, ৫০০ গ্রাম চিনি ও একটি করে সাবান দেওয়া হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর গ্রামের আনুর বাজার এলাকায় ২০১৪ সালে প্রতিষ্ঠিত মারজিনা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। তখন থেকে ফাউন্ডেশন এলাকার গরীব অসহায় পরিবার ও শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছে।

ইত্তেফাক/আরএ