করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সুনামগঞ্জে অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। সোমবার (১৮ মে) দুপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান মুজিবের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া ও কালীবাড়ির অসহায় কর্মহীন মানুষের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক নূর হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, যুবদলের যুগ্ম-সম্পাদক মুমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম-সম্পাদক মুমিত ইসলাম প্রমুখ।
আরো পড়ুন: আঙ্গরে হাসিনাই দেখলো...
উল্লেখ্য, অসহায় কর্মহীন ২০০ পরিবার মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি আলু,১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল,১ কেজি তেল ও ১ টি সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
