নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় নিহত ২

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:০২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিজা বেগম (৩৫) ও বজরু মিয়া (৬৫)। তারা ওই গ্রামের বাসিন্ধা।

জানা যায়, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও মেরাজ মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রফিজা বেগম ও বজরু মিয়া ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুনঃ ঐক্যফ্রন্টকে রায় মেনে নেওয়ার আহ্বান আওয়ামী লীগের

নাসিরনগর থানার ওসি সাজেদুর রহমান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

ইত্তেফাক/কেকে