দেশব্যাপী কোভিড-১৯ ভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালীন সময়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রায় সাড়ে ৫ হাজার কেজি বিভিন্ন প্রকার শাক সবজি ও রান্নার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা আনোয়ার হোসেন মনজু।
পৌর এলাকাসহ গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে শাক সবজি নিয়ে সারাদিন ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে তা বিতরণ করেন সাবেক এই ছাত্রলীগ নেতা।
স্থানীয়রা জানান, করোনা মহামারীর শুরু থেকে মনজু উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার খেটে খাওয়া ও দারিদ্র্য মানুষকে খাদ্য সহায়তা দেন। এরই অংশ হিসেবে এবার বিতরণ করছেন বিভিন্ন প্রকার দেশীয় শাক-সবজি।

এ বিষয়ে আনোয়ার হোসেন মনজু বলেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমি নিজ এলাকায় অসহায় মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সংকটকালীন সময়ে অসহায়দের মাঝে আমার এ সহায়তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) ২৯ তম মৃত্যুবার্ষিকী আজ
শাক-সবজি বিতরণে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল ফকির, সাবেক ছাত্রলীগ নেতা মোফাক্কারুল ইসলাম রূপন, আনিসুর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানাউল হক হীরা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জুয়েল রানা, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, আবুল কাশেমসহ আরো অনেকে।
ইত্তেফাক/আরআই
