বরিশাল-৫: বেসরকারিভাবে বিজয়ী আওয়ামী লীগের জাহিদ ফারুক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:০০

বরিশাল-৫ (সদর) আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম ২ লাখ ২৪ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ৩১ হাজার ২৯২ ভোট পেয়েছেন। হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম পেয়েছেন ২৭ হাজার ২৫৫ ভোট।

এটি ১৭৪ কেন্দ্রের সর্বশেষ বেসরকারি ফলাফল। এই আসনে ভোটার ৩ লাখ ৯৭ হাজার ২৬৭। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।  

আরো পড়ুন: বিশ্বকাপ পর্যন্ত খেলবেন এমপি মাশরাফি

ইত্তেফাক/জেডএইচ