মুন্সীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও ব্যাংকারসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৯ মে ২০২০, ২০:৩৮

মুন্সীগঞ্জে মঙ্গলবার গজারিয়া থানার ওসিসহ চার পুলিশ সদস্য ও তিন ব্যাংক কর্মকর্তা নিয়ে নতুন করে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্ত সংখ্যা ৪৪৩। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। এই নিয়ে জেলায় করোনা জয় করলেন ৭৬ জন।

 

নতুন ২৫ জনের মধ্যে গজারিয়া থানার ওসিসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ৬ জন। টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন, শ্রীনগর উপজেলায় ১ এবং সিরাজদিখান উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে মঙ্গলবার লৌহজং উপজেলায় নতুন করে আর কারও করোনা শনাক্ত হয়নি। মঙ্গলবার  করোনা জয় করা ২০ জনের মধ্যে ১৫ জনই সিরাজদিখানের। এছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪ জন এবং শ্রীনগর উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার ১৭ ও ১৮ তারিখে পাঠানো ১৭৬টি নমুনার রিপোর্ট আসে। এর মধ্যে ২৫ জনের পজেটিভ। এদিকে সোমবারের রিপোর্টে সদর উপজেলায় ১৮ জনের করোনার রিপোর্ট দেয়া হয়েছিল। এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের একজন মহিলা স্টাফ (৩১) রয়েছেন তার ফলোআপ পজেটিভ হবে। আমরা নতুন পজেটিভ হিসাবে উল্লেখ করি, তাই গণণা একটি কমে সোমবার সদর উপজেলার ১৭টি এবং সিরাজদিখানে ২টিসহ ১৯টি গণণা করতে হবে। তিনি জানান, এপর্যন্ত ২৭৮১টি নমুনা প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এসেছে ২৪৬৬। 

 

ইত্তেফাক/এএম