গাইবান্ধা-৫ (ফুলছড়ি এবং সাঘাটা উপজেলা) আসনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী মো. ফজলে রাব্বি মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রবিবার ভোট গণনা শেষে প্রাপ্ত অসমর্থিত সূত্রে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।
গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের মো. ফজলে রাব্বি মিয়া ২ লক্ষ ৪২ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির প্রার্থী মো. ফারুক আলম সরকার ১৯ হাজার ৯৯৬ ভোট।
আরো পড়ুন: গাইবান্ধা-৪: বেসরকারিভাবে নৌকার মনোয়ার হোসেন নির্বাচিত
ফজলে রাব্বী মিয়া সর্বমোট ৬ বার বাংলাদেশে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম, ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। ১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। দশম সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
ইত্তেফাক/জেডএইচডি
