সারাদেশে ৬০ হাজারেরও অধিক মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কোভিড-১৯ মোকাবিলায় অসহায় মানুষকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ফ্রন্টলাইন কর্মীদের জন্য স্বাস্থ্য উপকরণ প্রদানের জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পানির ব্যবস্থা, স্যানিটেশন এবং স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক জেটিআই ফাউন্ডেশনের চলমান দীর্ঘমেয়াদি প্রকল্পের বর্ধিত অংশ হিসেবে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর জেনারেল ম্যানেজার নীল কুপল্যান্ড বলেন, আমরা কমিউনিটিকে সহায়তা করার জন্য যে সব কাজ করে থাকি, সেগুলো মূলত পার্টনারশীপ প্রোগ্রামের মাধ্যমে তহবিল গঠন এবং আমাদের কর্মীদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সমন্বয়ে হয়ে থাকে।-প্রেস বিজ্ঞপ্তি
