গজারিয়ায় অতিরিক্ত সচিব পুলিশ কর্মকর্তাসহ আক্রান্ত ৬০

আপডেট : ১৯ মে ২০২০, ২১:১৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা অতিরিক্ত সচিব পদ মর্যাদার একজন সরকারি কর্মকর্তা, গজারিয়া থানার এক কর্মকর্তা, তিন পুলিশ সদস্যসহ ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে এই তথ্য পাওয়া গেছে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসলিমা আনাম জানান, উপজেলায় এ যাবত সর্বাধিক সংখ্যক ১৫ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ব্যাংকার ও জনপ্রতিনিধিসহ উপজেলায় মোট শনাক্ত ৬০ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত অতিরিক্ত সচিবের পারিবারিক সূত্র থেকে জানা যায়, তিনি তার পরিবারের তিন সদস্য করোনা পজেটিভ হয়েছেন। কারণ হিসেবে বলেন, সম্প্রতি উপজেলা ব্যাপী কর্মহীন ঘরবন্দি কয়েক হাজার মানুষকে খাদ্য সহায়তা বিতরণ করার পর তাদের সোয়াব টেস্ট করানো হলে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

গজারিয়া থানা সূত্র জানিয়েছে, আক্রান্তরা করোনা মোকাবেলায় সম্মুখ সারিতে ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যলয় সূত্র জানায়, এপ্রিল মাসের ১০ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপসহকারী মেডিকেল অফিসার, একজন নার্স (পুরুষ) ও একজন বহিরাগত শ্রমিকের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী বলেন, জরুরি প্রয়োজন ছাড়া টেলিমেডিসিন সেবা গ্রহণ করুন। 

ইত্তেফাক/এসি