ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকসহ ছয় জন করোনায় আক্রান্ত

আপডেট : ১৯ মে ২০২০, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ আরো চার কর্মকর্তা ও কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অধিদপ্তরের মহাপরিচালকসহ নতুন করে আরো চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন উপপরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, রজবী নাহার রজনী এবং অধিদপ্তরের গাড়িচালক মিলিয়া খানম।