মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় ২ কৃষক নিহত

আপডেট : ২০ মে ২০২০, ১৫:৩৫

মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় দুই কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা নামকস্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত কৃষকেরা হলেন- উপজেলার চেংমারী ইউনিয়নের আকবপুর গ্রামের সাবু মিয়ার ছেলে লোকছার রহমান রিপুল (৩০) ও একই গ্রামের আবু তালেবের ছেলে মুকুল মিয়া (২৫)।


 
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, তারা অটোরিকশায় মিঠাপুকুর উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে গড়ের মাথা নামকস্থানে মহাসড়কে ওঠার সময় রংপুরগামী একটি পিকআপ রিক্সাভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।

 

ইত্তেফাক/এএম