হাজারো নেতাকর্মীর ফুলে সিক্ত হলেন শাহরিয়ার আলম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৯

একাদশ জাতীয় সাংসদ নির্বাচনের পরদিন হাজারো নেতাকর্মীর ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার বাঘা উপজেলার আড়ানীর বাড়িতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-সহ স্বোচ্ছাসেবী সংস্থার লোকজন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাঘা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আওয়ামী লীগ নেতা শামসুল হক রাজু, বাঘা ও আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি সম্পাদক মণ্ডলী, আড়ানী পৌর মেয়র মুক্তার হোসেন, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও সকল সহযোগী সংগঠন সহ উপজেলা মহিলা ও যুব মহিলালীগ এবং বিভন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন: নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় নিহত ২

এ সময় শাহরিয়ার বলেন, আপনরা তৃতীয় বারের মতো আমাকে সাংসদ নির্বাচিত করে যে সম্মান দেখালেন তার ঋণ আমি কোনদিন সোধ করতে পারবো না। তবে প্রতিদান হিসাবে কথা দিয়ে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো সুখে-দুখে আপনার পাশে থেকে চারঘাট-বাঘার মানুষের খেদমত করে যাবো। বর্তমান সরকার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ কারণ এ দেশের মানুষ আবারও  আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করলেন।

ইত্তেফাক/বিএএফ