সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানের অগ্রভাগ আঘাত হেনেছে। বুধবার (২০ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে এ আঘাত হানে।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে ঘূর্ণিঝড় আম্ফানের অগ্রভাগ সুন্দরবন সংলগ্ন কয়রা ও সাতক্ষীরার শ্যামনগরে আঘাত হেনেছে। ওই এলাকায় বর্তমানে বাতাসের গতিবেগ ৬০-৭০ কিলোমিটার।’
আরো পড়ুন: সুন্দরবন উপকূলে আঘাত হেনেছে আম্ফান
এর আগে সকাল ৬ টায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর ও বরগুনাসহ উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। বুধবার সারারাত ধরে আম্পান সুন্দরবন উপকূল অতিক্রম করবে।
ইত্তেফাক/এএএম
