গৌরীপুরে ব্যবসায়ীসহ ৯ জনকে জরিমানা

আপডেট : ২০ মে ২০২০, ২১:৫১

সরকারি নির্দেশ অমান্য

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও অযথা ঘোরাফেরা করায় ময়মনসিংহের গৌরীপুরে আট জন ব্যবসায়ী ও এক জন পথচারীসহ ৯ জনকে ৪২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার কলতাপাড়া ও তাঁতকুড়া বাজার এবং পৌর শহরের মধ্যবাজার এলাকায় অভিযান চালানো হয়।