বুঝেশুনে শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত
ক্রিকেটারদের স্মৃতিস্মারক কিনতে চায় বিসিবিও
g সোহেল সারোয়ার চঞ্চল
ক্রিকেটারদের পাশে নানাভাবেই থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার তারা অন্যান্য খেলার খেলোয়াড়দের পাশে এসে দাঁড়ালো। গতকাল এই উপলক্ষ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে চেক হস্তান্তর করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবীর মানুষগুলো নিজের সাধ্যানুযায়ী একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছে। বাংলাদেশের ক্রিকেটেররাও নিজেদের ঢেলে দেয়ার চেষ্টা করছেন। নানা স্মৃতিময় ক্রীড়াসমাগ্রীগুলো চলে যাচ্ছে বিভিন্ন স্থানে। এগুলো সংগ্রহ করার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটারদের এসব মূল্যবান সামগ্রী কীভাবে সংগ্রহ করা যায় তার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তিনি।
ক্রিকেটের বাইরেও অন্যান্য যেসব খেলা রয়েছে সেসব খেলার অসহায় ক্রীড়াবদিদের অর্থ সহযোগিতা দেয়ার জন্য গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে চেক তুলে দেন বিসিবি সভাপতি। ৫০ লাখ টাকার চেক ক্রীড়াবিদের নামে তুলে দেয়া হয়। চেক হাতে ব্যাংকে গেলেই ১০ হাজার টাকা করে উত্তোলন করা যাবে।
এ সময় কথা বলতে গিয়ে পাপন বলেন, জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালের লাইভ আড্ডা ক্রিকেট মহলে আদরণীয় হয়ে উঠেছে। বিশ্ব ক্রিকটের মহাতারকারাও যোগ দিচ্ছেল তামিমেরর লাইভ আড্ডায়। বিসিবি সভাপতিও দেখেছেন। পাপন জানালেন তার ভালো লেগেছে ক্রিকেটাররা ক্রিকেট নিয়ে কথা বলছেন। অনেক অজানা কথাও দেশের মানুষ শুনছেন।
করোনায় আটকে আছে মাঠের ক্রিকেট। ঘরে কিংবা ঘরের বাইরে সব ক্রিকেটই বন্দী। সামনে শ্রীলঙ্কা সফরের সূচি রয়েছে। বাংলাদেশ যাবে কি না, তা নিয়ে আবারও প্রশ্ন উঠল বিসিবি বসের কাছে। বিসিবি সভাপতিও লঙ্কা সফরে আগ্রহী। তবে তার আগে স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে চান তিনি। শ্রীলঙ্কা খেলতে রাজি থাকলেও বিসিবি বলছে তারা তাদের সুবিধা দেখবে। বোর্ড প্রধান রাখঢাক না করে বলেছেন, ‘ওরা (শ্রীলঙ্কা) বললেই তো হয় না। আমরা দেখব আমাদের সুযোগ সুবিধাগুলো কি আছে। করোনায় এখন পরিস্থিতি ভালো না। অনেক দেশে ভালো হলেও পরে সেটা আবার খারাপও হয়। এই পরিস্থিতি বিবেচনা না করে দল পাঠানো কঠিন।’
বিসিবি সভাপতি প্রধনামন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছিলেন। তিনিই পাপনকে ক্রিকেটারদের হাতে অর্থ তুলে দেয়ার কথা জানালেন পাপন। যেখানে ক্রিকেটারদের পাশাপাশি গ্রাউন্ডসম্যান, আম্পয়ারও রয়েছে। প্রথম ধাপে ২৩৫ জন ক্রিকেটর দ্বিতীয় ধাপে ১ হাজার ৫৫৩ জন যোগ হয়েছেন সেই সঙ্গে আম্পায়ার, স্টাফ, গ্র্যাউন্ডসম্যানসহ ৩৯৩ জন যোগ হয় বলে জানান পাপন। বিতরণ করা হয়েছে ১৫ হাজার প্যাকেট। জানিয়েছেন বিভিন্নভাবে অসহায়দের পাশে দাঁড়োনার চেষ্টা করছেন। পাপন বললেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বললেন অন্যান্য ফেডারেশনগুলোতে যেসব ক্রীড়াবিদরা রয়েছে তাদেরকেও সহযোগিতা করো। সে কারণেই আমরা আজকে এই সহযোগিতা তুলে দিলাম।’
