করোনা ভাইরাসের প্রকোপের মাঝেই নিজেদের ফিটনেস ফিরে পাবার লক্ষ্যে প্রথমবারের মতো রিও ডি জেনিরোতে অনুশীলনে ফিরেছে ব্রাজিলের চ্যাম্পিয়ন ক্লাব ফ্ল্যামেঙ্গো। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ফিটনেস টেস্টের পাশাপাশি সব ধরনের ট্রেনিংয়েই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি আইন কঠোরভাবে মানা হচ্ছে। এছাড়াও খেলোয়াড় ও অফিসিয়ালদের নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতে রিও জানিয়েছিল। ফ্ল্যামেঙ্গোর মূল দলের তিন জন খেলোয়াড়ের দেহে কোভিড-১৯র অস্বিত্ব ধরা পড়েছে। এছাড়া খেলোয়াড়দের বাইরে ক্লাবেরও আরো ৩৫ জনও আক্রান্ত হয়েছে। মাসের শুরুতে ক্লাবের দীর্ঘদিনের এক কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মধ্য মার্চ থেকে ব্রাজিলের সব ধরনের ক্রীড়া আসর বন্ধ রয়েছে। মৌসুম পুনরায় শুরু হবার কোনো ঘোষণা এখনো আসেনি।
