জীবননগরে আওয়ামী লীগের মিছিলে হামলায় আহত রিংকু মারা গেছে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৯:২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে বোমা হামলায় আহত রিংকু (৩২) দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেছে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রিংকু উপজেলার কাটাপোল গ্রামের ইনতাজ আলীর ছেলে ও আওয়ামী লীগের কর্মী।

আরো পড়ুন: একটি ভোটও পাননি প্রার্থী রুমী!

জানা গেছে, গত ২০ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬ টার চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাজী আলী আজগার টগরের পক্ষে নির্বাচনী মিছিল বের করলে অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা চালায়। তবে আওয়ামী লীগের পক্ষ হতে এ বোমা হামলার পিছনে বিএনপি-জামায়াত জড়িত চক্র বলে অভিযোগ করে আসছে। এ ঘটনায় ১৫৬ জনকে আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ এখন পর্যন্ত ঐ মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে।

ইত্তেফাক/বিএএফ