ইত্তেফাক রিপোর্ট
ঈদের আগেই সাড়ে ১২ লাখ শিক্ষার্থী তাদের উপবৃত্তির টাকা পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক গতকালই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এসপিএফএমএসপি, অগ্রণী ব্যাংক ও বিকাশের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সমন্বিত উপবৃত্তির আওতায় জিটুপি-এর মাধ্যমে ১২ লাখ ৫৯ হাজার ১০০ শিক্ষার্থীর কাছে জুলাই থেকে ডিসেম্বর ২০১৯-এর উপবৃত্তির টাকা প্রদানের কার্যক্রম গতকাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
