এই সময়ের ছড়া

বীর জনতা

আপডেট : ২১ মে ২০২০, ২২:২০

ছড়া ও ছবি : উত্তম সেন

 

করোনাতে বিশ্ব কাবু

চতুর্দিকে নির্জনতা;

সে ভয়েতে আমরা দেখো—

শান্ত, সুবোধ, ধীর জনত।

 

এমন করে থাকব পড়ে?

মন টেকে না বদ্ধ ঘরে।

 

রাস্তাঘাটে, শপিংমলে

জমছে মেলা, ভিড় জনতা!

করোনাকে ভয় করি না,

আমরা জেনো বীর জনতা।