কানাডা থেকে আজ দেশে ফিরছেন ১৯৫ বাংলাদেশি

আপডেট : ২১ মে ২০২০, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস মহামারির কারণে কানাডায় আটকা-পড়া ১৯৫ বাংলাদেশি নাগরিক আজ শুক্রবার দেশে ফিরছেন। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশি যাত্রীদের নিয়ে বুধবার দিবাগত রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্লাইটটি দোহাতে যাত্রাবিরতি শেষে আজ ভোরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় অটোয়ার বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এই বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে।

প্রবাসী ছাত্রছাত্রীসহ বাংলাদেশিদের টরেন্টো বিমানবন্দরে বিদায় জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান।