ভারতে করোনায় আক্রান্ত মায়েদের শতাধিক সুস্থ সন্তান প্রসব

আপডেট : ২২ মে ২০২০, ০০:৩২

করোনা সংক্রমণ এড়াতে চারদিকে চলছে লকডাউন। কিন্তু এই লকডাউন পরিস্থিতির মধ্যেই নতুন অতিথির আগমনে মুখে হাসি ফুটেছে ভারতের অনেক পরিবারে। না, শুধু নবজাতকের জন্মের জন্যেই যে ঐ খুশি তা নয়। আসলে স্বস্তির খবর এটাই যে সদ্য জন্মানো শিশুটির মা করোনা ভাইরাসে আক্রান্ত হলেও শিশুটি সুস্থই জন্ম নিয়েছে। মুম্বাইয়ের পশ্চিমের লোকমানিয়া তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ১১৫টি শিশু জন্ম নিয়েছে যাদের মা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে চিকিত্সকরা জানিয়েছেন। আর দুইজন মা মারা গেছেন। এদের মধ্যে একজন সন্তান জন্মদানের আগেই মারা যান। দিল্লির এইমস হাসপাতালে মা-বাবা দু্জন করোনা আক্রান্ত হলেও সুস্থ শিশুর জন্ম হয়েছে। -বিবিসি ও এনডিটিভি