বগুড়ায় হাসপাতাল থেকে পালিয়েছেন করোনা রোগী

আপডেট : ২২ মে ২০২০, ১৪:৫৬

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে করোনা আক্রান্ত এক রোগী পালিয়ে গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট থেকে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়া করোনা পজিটিভ রোগী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।

গত সোমবার সন্ধ্যার আগে বগুড়া-রংপুর মহাসড়কে মহাস্থান এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিনের উদ্যোগ নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত তিন দিনে তার স্বাস্থ্যে উন্নতি হয়। এরপর শুক্রবার দুপুর ১২ টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই রোগী।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল বলেন, শুক্রবার হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা আশঙ্কাজনক অন্য এক রোগী নিয়ে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে করোনা পজেটিভ এক রোগী পালিয়ে গেছেন।

ইত্তেফাক/এমআরএম