রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শুধু রংপুরের নয়জন পুলিশসহ নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩৯ জনে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারোটায় এ জানান, রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, আক্রান্তের মধ্যে রংপুর পুলিশ লাইন্সের সাত পুলিশ সদস্য, দুই মেট্রোপলিটন পুলিশের সদস্য, নগরীর জলকর, মুন্সিপাড়া, চব্বিশ হাজারি কদমতলা, ধাপ চিকলিভাটা ও বালাপাড়া এলাকা থেকে একজন করে রয়েছেন।
আরও পড়ুন: প্রতিট্রাক আম মাত্র দেড় হাজার টাকা!
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বৃহস্পতিবার রমেকের পিপিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হয়। একারণে রাত সাড়ে ১১টায় নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এদিকে রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রমেকের পিসিআর ল্যাব ও আইইডিসিআর এর নমুনা পরীক্ষার ফল মিলে রংপুর জেলায় আজকের ১৪ জনসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন। আর মারা গেছেন তিন জন।
ইত্তেফাক/এসি
