চাচার বিরুদ্ধে ভাতিজির পর্ণোগ্রাফির মামলা, সাক্ষীদের ধরলো পুলিশ

আপডেট : ২২ মে ২০২০, ১৯:০১

ময়মনসিংহের গৌরীপুরে চাচার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, অশ্লীল ছবি ধারণ ও ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করেছে ভাতিজি (১৪)। বুধবার (২০ মে) রাতে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করা হয়। পরে পুলিশ চারজনকে গ্রেফতার করে। কিন্তু ভিকটিমের দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে তারা অভিযুক্ত নয়। তারা মামলার সাক্ষী। 

ভিকটিম জানায়, সহনাটী ইউনিয়নের বহেড়াতলা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেরে মো. মাজহারুল ইসলাম (২২) তাকে প্রায় এক বছর আগে ধর্ষণের চেষ্টা করে এবং মোবাইলে অশ্লীল ছবি ধারণ করে। সে তার সম্পর্কে চাচা হয়। কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। তিনি এ ছবির ভয় দেখিয়ে অবৈধ সম্পর্ক করার চেষ্টা করেন। আমি রাজি না হওয়ায় এ ছবি ব্লুটুথের মাধ্যমে ছড়িয়ে দেয়।

আরও পড়ুন: প্রতিট্রাক আম মাত্র দেড় হাজার টাকা!

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা বাদির লিখিত এজাহারভূক্ত আসামি। তারা অশ্লীল ছবি সংগ্রহ ও প্রচার করায় পর্ণোগ্রাফি আইনে আসামি হয়েছে।

এদিকে ভিকটিম জানান, এজাহারে কাদের নাম আছে, তা আমাকে জানানো হয়নি। শুধু স্বাক্ষর নেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে ভিকটিমের বাবা জানান, পুলিশে যাদের গ্রেফতার করেছে তার ঘটনায় জড়িত নয়। আমার চাচাতো ভাই মো. মাজহারুল ইসলাম এই ঘটনার জন্য দায়ী। 

ইত্তেফাক/এসি