জাতীয় পর্যায়ে নজরুল জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ২২ মে ২০২০, ২০:২২

বিনোদন রিপোর্ট

 

জাতীয় পর্যায়ে নজরুল জন্মবার্ষিকী উদযাপন

করা হবে আগামী ২৫ মে। এ উপলক্ষে বিটিভি ও অন্যান্য বেসরকারি চ্যানেলগুলোতে ওয়ার্দা রিহাবের পরিচালনায় নজরুল ইনস্টিটিউট নৃত্য বিভাগের পরিবেশনা থাকছে। বাংলার অসাম্প্রদায়িক ও সাম্যবাদী কবি  নজরুলের বাণী পৌঁছে গেছে সারাবিশ্বে। তাই কবির জন্মবার্ষিকী উপলক্ষে শুধুমাত্র দেশ নয় অন্যান্য দেশ যেমন ভারত, অস্ট্রেলিয়া, ইউরোপের নৃত্যশিল্পীদের সঙ্গে ডিজিটাল প্লাটফর্মে নৃত্যযোগের মাধ্যমে উদযাপন করা হবে দিনটিকে। এছাড়া ওয়ার্দা রিহাব পরিচালিত ধৃতি নর্তনালয় নৃত্যের মাধ্যমে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।