মানিকগঞ্জ : নিজের পরিবারের ঈদের খরচের সমপরিমাণ অর্থ দিয়ে পৌরসভার ১ হাজার পরিবারের মধ্যে ঈদ-উপহার বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল। বৃহস্পতিবার শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক এস এম ফোরদৌস ঐ ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান খান, মানিকগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম সুজন প্রমুখ। সুলতানুল আজম এ পর্যন্ত ১০ হাজার পরিবারকে খাদ্য অর্থসহ নানাভাবে সহায়তা দিয়েছেন বলে তিনি জানান —ইত্তেফাক
