করোনায় ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে টোক পেশাজীবী ফোরাম (টিপিএফ)। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের প্রায় ৬০টি পরিবারের ঘরে পৌঁছে দিয়েছে ঈদ উপহার। শুক্রবার বিকালে টোক বাজারের একটি খোলা মাঠে শারীরিক দূরত্ব নিশ্চিত করে ঈদ উপহার তুলে দেওয়া হয় কর্মহীন দরিদ্রদের মধ্যে। উপহারের মধ্যে ছিল চিনি, সেমাই, পোলাও চাল, আটা, প্যাকেটজাত দুধ, সাবান ইত্যাদি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মরতদের নিয়ে আঞ্চলিক সংগঠন এটি। ফোরামের সভাপতি আশরাফ উদ্দিন আসিফ ও সাধারণ সম্পাদক নাজমুল হক সুমন জানান, এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় এলাকার অসহায়দের মধ্যে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি
