শীতলক্ষ্যায় ঘাট ডুবে যাওয়ায় ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ

আপডেট : ২৩ মে ২০২০, ০০:৫৫

শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাটে পানি বেড়ে গিয়ে ঘাট ডুবে যাওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে করোনার মধ্যেই নদী পারাপার হতে দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া সাধারণ মানুষদের। এ ছাড়া আবার অনেকে ঈদের কেনাকাটা করতেও বাসা থেকে বের হয়েছেন। গতকাল দুপুরে সরেজমিনে ঘাট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।  ঘাটের ইনচার্জ দিদার খন্দকার জানান, পানি কাল রাত থেকেই বেড়েছে। ঘূর্ণিঝড়ের কারণে এই পানি বৃদ্ধি। এখানে অনেক বলেও কাউকে শারীরিক দূরত্ব নিশ্চিত করানো সম্ভব হচ্ছে না। মানুষ জীবনের ঝুঁকি নিয়েই নদী পার হচ্ছে। প্রতিটি নৌকায় দূরত্ব মেনে কম যাত্রী উঠাতে বলা হলেও যাত্রীরা তা মানছেন না। ঘাটে নৌকা চালানো মাঝি রহিম ব্যাপারী জানান, সকাল থেকেই প্রচুর চাপ মানুষের নদী পার হবার জন্য। তবে মানুষকে আমরা বললেও তারা সামাজিক দূরত্ব মেনে নদী পার হচ্ছে না। জোর করে উঠে যাচ্ছে নৌকায়। আবার অনেকে গালমন্দও করে উঠতে নিষেধ করলে।