কমলনগরে পুলিশ সদস্যসহ আরও দুইজনের করোনা শনাক্ত

আপডেট : ২৩ মে ২০২০, ১৪:০০

কমলনগরে পুলিশ সদস্যসহ আরও দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে নতুন আক্রান্ত এ দুই রোগী নিয়ে কমলনগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩জনে। এর আগে আরও ১১জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে ছয়জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্তদের মধ্যে একজন কমলনগর থানার কনস্টেবল। সর্দি-কাঁশি থাকায় করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দিয়েছেন। অপরজন উপজেলার চরজগবন্ধু এলাকার ২৬ বছর বয়সী এক যুবক। তিনিও জ্বর, সর্দি-কাঁশিতে আক্রান্ত হয়ে নমুনা দেন। পরীক্ষায় তাদের শরীরে করোনা পজিটিভ আসে।

তিনি বলেন, আক্রান্তদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসোলেশন ইউনিটে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি পুলিশ কনস্টেবলের সংস্পর্শে আসা পুলিশের নয় সদস্যের নুমনা সংগ্রহ করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি