রাণীনগরের চিকিৎসকসহ ১৬ জন করোনা মুক্ত

আপডেট : ২৩ মে ২০২০, ১৭:০২

জেলার প্রথম করোনা ভাইরাসের আক্রমণের শিকার রাণীনগর উপজেলা করোনা রোগী মুক্ত হলো। সুস্থ হলেন উপজেলায় আক্রান্তের ১৬ জনই। সর্বশেষ নয়জনের প্রতিবেদন নেগেটিভ আসার পর সবাইকে সুস্থ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর) জানান, রাণীনগর উপজেলায় হাসপাতালের চিকিৎসক, সেবিকা, অ্যাম্বুলেন্স চালক এবং ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরতসহ মোট ১৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ছয় দিন বয়সের শিশুও ছিল।

আরও পড়ুন: শ্যামনগরে পানিবন্দি প্রায় ৫০ হাজার মানুষ

জানা যায়, ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি মাধ্যমে সকলে আক্রান্ত হয়। আক্রান্তদের একজন আত্রাইয়ে বসবাস করেন এবং খট্টেশ্বরের আক্রান্ত একজন ঢাকায় থাকেন। ফলে রাণীনগর উপজেলায় করোনা আক্রান্ত ১৬ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। 

ইত্তেফাক/এসি