লক্ষ্মীপুরের রামগতিতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সূত্র এ তথ্য নিশ্চিত করে জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অপরজন হচ্ছে রামগতি পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের চর সেকান্দর এলাকার চার বছর বয়সী এক শিশু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহিম জানান, আক্রান্তদের হোমকোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের বাড়ি লক ডাউন করে দেওয়া হয়েছে। এ ছাড়া আক্রান্তদের সংস্পর্শে আশা পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি বলেন, নতুন এ করোনা রোগী নিয়ে রামগতিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। এর আগে একজন ইউপি মেম্বার, দুইজন স্বাস্থ্যকর্মীসহ ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
