দৈনিক ইত্তেফাকের ভাণ্ডারিয়া সংবাদদাতা কাজী মো. ফজলুর রহমান (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি আজ রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার সাভারের একটি হাসপাতালে লিভারজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়ি উপজেলার উত্তর পৈকখালী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ভাই মরহুম কাজী বজলুর রহমান দৈনিক ইত্তেফাকের কর্মচারী ইউনিয়নের সভাপতি ছিলেন। ছোট ভাই কাজী দেলোয়ার হোসেন ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হন।
ইত্তেফাক/আরকেজি
