ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

আপডেট : ২৪ মে ২০২০, ১০:৫৫

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

রবিবার সকাল ৭টায় উপজেলার পৌরসভাধীন চটকাবাড়ীয়া দক্ষিণপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। 

উপজেলার হরিনাকুণ্ড, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, রামনগর, দখলপুর, পায়রাডাঙ্গাসহ ১০ গ্রামের অর্ধশত মুসল্লি এ জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ আদায়কারী মুসল্লিদের নেতা আ.ন.ম. বজলুর রহমান বলেন, বিগত ১৫ বছর ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। 

করোনা প্রভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে নামাজ আদায় করতে না পারায় এবার অনেক মুসুল্লি ঈদের নামাজে শরীক হতে পারেননি বলেও তিনি দাবি করেন। 

হরিনাকুণ্ড থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ৩০-৩৫ জন গ্রামের একটি মসজিদে আগাম ঈদের নামাজ পড়েছেন। সেখানে পুলিশ ছিল। 

ইত্তেফাক/জেডএইচ