প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৭ হাজার ৪৮ জন।
এছাড়া দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২১ হাজার ৬৫৮ জন। জনস হপকিন্স ইউনিভার্সিটি শনিবার সন্ধ্যা সাড়ে ৮টায় এই হিসেব প্রকাশ করেছে। করোনায় আক্রান্ত ও মৃতের হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে বিশ্ব ব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজারের বেশি মানুষের।
ইত্তেফাক/এসআর
