করোনায় ডিএমপির পুলিশ কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২০, ১৬:১৩

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরেক পুলিশ সদস্য। মৃতের নাম মো. রাজু আহমেদ ওরফে নাসির পাটওয়ারী (৪০)। তিনি হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা। 

রবিবার সকাল সাড়ে ১0টায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রাজু আহমেদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরারিজম ইউনিটের ইন্সপেক্টর (পরিদর্শক) পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: মাদারীপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) বলেন, গত ২ মে অসুস্থ বোধ করলে তিনি করোনা টেস্ট করান। পরীক্ষায় পজিটিভ আসে। এরপরই তাকে ভর্তি করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে। ওইদিনই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে দশটায় তার মৃত্যু হয়। 

এ নিয়ে পুলিশের ১৩ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে ডিএমপি।

ইত্তেফাক এসি