থাইল্যান্ডে করোনায় নতুন করে আক্রান্ত নেই!

আপডেট : ২৪ মে ২০২০, ১৮:০৭

থাইল্যান্ডে রবিবার করোনা ভাইরাসে নতুন করে কোনো আক্রান্ত এবং মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত জানুয়ারিতে দেশটিতের করোনার প্রাদুর্ভাব শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট ৩,০৪০ জনের আক্রান্ত হ্ওয়ার খবর জানা গেছে।

এখন পর্যন্ত ৫৬ জন এই ভাইরাসে মারা গেছেন। করোনা প্রকোপ শুরু হওয়ার পর থেকে ২৯২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রবিবার এই মাসের চতুর্থ দিনেও নতুন কোনো আক্রান্তের খবর মেলেনি বলে জানান থাই সরকারের করোন ভাইরাস টাস্ক ফোর্সের মুখপাত্র পানপ্রপা ইওংট্রাকুল।

ইত্তেফাক/বিএএফ