তালায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২০, ১৮:৫২

সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিমুল ইসলাম (২২) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। 

রবিবার দুপুরে উপজেলার বড়বিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলিমুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বড়বিলা গ্রামে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করছিলেন চুক্তিভিত্তিক লাইনম্যান আলিমুল ইসলামসহ কয়েকজন। লাইন মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটা ক্লিনিক পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

আরো পড়ুন : ঈদে কোলাকুলি না করার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

পাটকেলঘাটাস্থ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, লাইন মেরামতের সময় আকস্মিক মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।


ইত্তেফাক/ইউবি