কিশোরগঞ্জে ভাইবোনসহ আটজনের করোনা শনাক্ত

আপডেট : ২৫ মে ২০২০, ০৪:২৩

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একই পরিবারের দুই ভাইবোনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে কিশোরগঞ্জে মোট আক্লান্তের সংখ্যা আটজনে দাড়িয়েছে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা আবু শফি মাহমুদ।


 
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম বাবুর বাজার গ্রামের মাসুদ খানের ছেলে রাশেদুল ইসলাম (২০) বোন রোকসানা (৩০) নতুন করে করোনায় আক্লান্ত হয়েছেন। তারা দুজনই গত ১৭ই মে ঢাকা থেকে বাড়িতে এসেছিল বাড়িতে আসার পর করোনা সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রবিবার তাদের রিপোর্ট পজেঠিভ আসে। তারা দুজনসহ আক্লান্ত  আটজনের মধ্যে একজনের একজন মারা গেছে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং বাকি চারজনকে নীলফামারী সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

 

ইত্তেফাক/এএম।