নীলফামারীতে ঝড়ে একজন নিহত ও ছয় জন আহত হয়েছে। ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্তসহ শতাধিক গাছপালা উপড়ে পড়েছে এছাড়া ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় বিদ্যুতহীন রয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা।
রবিবার (২৪ মে) রাত ১০টার দিকে প্রথম ঝড়ে উপজেলার মির্জাগঞ্জ বাজারে একটি বড় বট গাছ উপড়ে পড়ে ছয়টি দোকানে। এসময় স্থানীয় মানুষজন আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তবে, জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান আবুল হাসানের ভাই মোসলেম উদ্দিন (৬৫) ঘটনাস্থলেই মারা যায়।।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে পিপিই রপ্তানি শুরু করলো বাংলাদেশ
ঝড়ে শতাধিক বাড়িসহ গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। ইরি-বোরো ধান, আম, কাঁঠাল, কলা বাগানের ক্ষতি হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, আমরা ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ঝড়ে গাছের চাপায় একজন নিহত হয়েছে। বেশ কিছু বাড়িঘর দোকানের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত ঢেউটিন ও খাদ্যসহায়তা দেওয়া হবে।
ইত্তেফাক/এমএএম
