গোপালপুরে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিক নেতার

আপডেট : ২৬ মে ২০২০, ০০:৪০

টাঙ্গাইলের গোপালপুরে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসহাক আলী (৪৫) নামের এক শ্রমিক নেতার। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আজ সোমবার বিকালে পৌরশহরের সমেশপুর এলাকায় তার চোখের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইসহাক আজ বিকালে নিজ বাড়ী থেকে মোটরসাইকেলে দুই বন্ধু সোলায়মান ও নাজমূলকে নিয়ে গোপালপুর যাচ্ছিল। পৌরশহরের সমেশপুর এলাকায় বিপরীত দিক থেকে ঘাটাইলগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত  ইসহাকসহ পাঁচজন আহত হয়। আহতদের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ইত্তেফাক/এমআর