করোনা: একদিনের মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেলো ব্রাজিল

আপডেট : ২৬ মে ২০২০, ০৯:২৮

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছেন ৮০৭ জন। যেখানে যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনা ভাইরাসে নতুন করে ৬২০ জনের মৃত্যু হয়েছে। ফলে একদিনে মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে এ  পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন। করোনা ভাইরাস আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৩ হাজার ৪৭৩ জন। 

করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়  বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৬ হাজার ২২৬ জন। মারা গেছেন ৯৯ হাজার ৮০৫ জন।  

ইত্তেফাক/এআর