ফুলবাড়ীয়া উপজেলায় এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হারুন-আল মাকসুদ এ তথ্য সোমবার রাতে জানিয়েছেন।
ডা. হারুন-আল মাকসুদ জানান, ওই নারী চিকিৎসকের স্বামী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হওয়ার পর তার গ্রামের বাড়ি ফুলবাড়ীয়ার ভবানিপুর গ্রামে আসেন। পরবর্তীতে তার স্ত্রীসহ ১১জনের করোনার নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে ওই নারী চিকিৎসকের কোভিড-১৯ পজিটিভ আসে।
ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ জানান, বিগত সময়ে যারা করোনায় আক্রান্ত হয়েছেন ফুলবাড়ীয়াতে তাদের মাধ্যমে আরও মানুষের সংক্রামণ বৃদ্ধি পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের বাড়ি লকডাউনসহ লাল নিশান লাগানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
