ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার মিরণ ( ৫০ ) নামে একজন নিহত হয়েছেন।
খালিশপুর-সাবাদারপুর সড়কে গোবিন্দপুর নামক স্থানে আজ দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার মিরণের বাড়ি যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামে।
আরও পড়ুনঃ ডেপুটি স্পীকারের স্ত্রীর মৃত্যুতে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর শোক
কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম জানান, আবুল বাশার মিরণ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। গোবিন্দপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক আবুল বাশার মিরণ ঘটনাস্থলে মারা যান।
ইত্তেফাক/ এমএএম
