জার্মানিতে নতুন করে শনাক্ত ৩৬২ 

আপডেট : ২৭ মে ২০২০, ১১:৫৮

প্রাণঘাতী করোনা ভাইরাসে জার্মানিতে নতুন করে আরও ৩৬২ জন শনাক্ত হয়েছে। এতে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৯ হাজার ৩৬৪ জনে দাঁড়ালো। দেশটির রোগ বিষয়ের গবেষণা কেন্দ্র, রবার্ট কখ ইনস্টিটিউটের (আরকেআই) বুধবারের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়।  

এছাড়া দেশটিতে করোনায় নতুন করে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৪৯ জন। 

এদিকে জার্মান সরকার ইতোমধ্যে জানিয়েছে, তারা করোনা ভাইরাস মোকাবিলায় সফল হয়েছে। রয়টার্স ডয়চে ভেলে।  

ইত্তেফাক/এসআর