নাসিরনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 

আপডেট : ২৭ মে ২০২০, ২০:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে হোসাইন মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত হোসাইন মিয়া মধ্যপাড়ার বায়েজিদ মিয়ার ছেলে। 

পরিবারিক সূত্রে জানা গেছে, সকালে হোসাইন মিয়া খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী বৃষ্টির পানিতে ভরা গর্তে (খোয়া) পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির পর গর্তের পানি থেকে হোসাইনের লাশ উদ্ধার করে। 

আরো পড়ুন: দুই জেলায় ‘স্পিরিট’ পানে তিন দিনে ১৬ জনের মৃত্যু

স্থানীয় ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এএএম