নাটোরের লালপুর উপজেলায় নতুন আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে লালপুর উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
বুধবার (২৭ মে) রাত সাড়ে ৭টায় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আমিনুল ইসলাম জানান, মোবাইল বার্তায় তাকে নতুন ২ জন করোনা পজেটিভের খবর জানানো হয়েছে। তিনি বলেন, ই-মেইলের অপেক্ষা করছি। ই-মেইল পেলে বিস্তারিত বলা যাবে বলে। আক্রান্ত ২ জনই পুরুষ, এর মধ্যে একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্য অপরজন টেক্সটাইল শ্রমিক রয়েছেন।’ তিনি আরও জানান, ‘আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানোসহ তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
এ ঘটনায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ সীমিত পরিসরে চলবে গণপরিবহন
এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগে ও ১২ জন অন্যান্য বিভাগে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৫ জনে। এছাড়াও নতুন করে আরও ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ইত্তেফাক/ এমএএম
