কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবক খুন

আপডেট : ২৭ মে ২০২০, ২৩:৪৫

কুমিল্লায় রাজু (১৭) নামের এক যুববকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (  ২৭মে) বিকেলে নগরীর শাকতলাস্থ র‌্যাব অফিসের পেছনে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত রাজু ওই এলাকার আবুল হোসেনের পুত্র। রাতে হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম খান। 

স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বুধবার নিহত রাজুর সাথে ফুটবল খেলা নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই এলাকার রিফাত, দিপু, সানী, শরীফসহ ৮/১০ যুবক রাজুর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

এদিকে ওই হত্যাকান্ডের নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্ত করা দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। 

ইত্তেফাক/এসআই